। মৃদুলা ভট্টাচার্য ।
এক,
ভাবনার অভিন্ন হৃদয়ে পথ চলতে চলতে
নিয়ন্ত্রণহীন জীবন থমকে দাঁড়ায় -
ধুলো কাদা মাখা সামাজিক কার্পেট নীচে।
অস্থি মজ্জা শরীর শুষে নেওয়ার আবেগ
উত্তেজনায় ছট্ফট্ করে, রক্ত ঝরে ফিনকি দিয়ে
হরেক পদ্ধতির যন্ত্রপাতিতে মরিচা ধরে পড়ে থাকে
অন্ধকার কুঠুরিতে, ধূসর হয় জীবনের গোলকধাঁধা।
দুই,
সুখ চেয়ে থাকা মানুষের হাতের তালুতে গড়া
জীবনের পরিমাপ উথাল বাতাসে পোশাক খুলে,
অন্বেষণের পালা বদলে আকন্ঠ গালিচায় হেঁটে
বিকেলের শেষে ম্লান ছায়ায় তিরতির করে কাঁপে
সামাজিক কার্পেটে ঢাকা ছাই মাখা অসুস্থ উত্তাপে।
সামাজিক কার্পেট
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
মলাট । সুস্মিতা দাস চৌধুরী । বইটি হারায়, মলাট রয় ,স্মৃতি রয় জুড়ে , হারানো দিনের গল্পগুলো আসে ফিরে ফিরে। প...
-
দুর্গাপূজা । অপর্ণা কুমার । দুর্গাপূজা মানেই আনন্দের গান, মায়ের আগমনে খুশিতে ভরে ওঠে প্রাণ। দুর্গাপূজা মানেই নতুন ...
-
'প্রতাপ' বরাক উপত্যকার সাহিত্যের আঙিনায় নতুন প্রতিভাকে ডেকে আনার অন্যতম সক্রিয় ছোটকাগজ। এখানে “সমাজ ও সাহিত্যের প্রতিভাস” কথাটি জুড়ে...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
এক গুচ্ছ কাশ পথের শেষান্তে একগুচ্ছ কাশ খুলে দিল তার ফুটন্ত দুয়ার। অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে সাদা পালক তুলে আনন্দ করে। এক খুশীর বার্তা ছ...
আকর্ষণীয় পোষ্ট
‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়
। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন