আগমনী আলো

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

             সদয় দাস

ঢাক বাজছে, কাশর বাজছে, মা আসছে ঘরে,

নতুন নতুন ড্রেস পরবে পুজোর এই ভরে।


মা আসছে এই জগতে, কত যে রূপ ধরে,

ভিড়ের মধ্যে আমার শুধু মাকেই মনে পড়ে।


পুজো আসছে, পুজো আসছে, কত যে ভালো লাগে,

পুরো বছর এখানে সবাই তোমার অপেক্ষায় থাকে।


মা গো, আর ঘুম আসে না ষষ্ঠীর এই ভোরে,

ওই একটা মধুর সুর সবার কানে বাজে।


সকাল হচ্ছে, বিকেল হচ্ছে তোমারই চৌকাঠে,

এত খুশি কোথায় পাবো মা, আমরা এই জগতে।


মন আমার আনন্দে মেতে উঠে, জানি না কী হয় যে,

যখন ঢাকির ওই ঢাক জোরে জোরে বাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...