বন্যার তান্ডব

 [প্রতাপ : অনলাইন-৮]


      । চম্পক সাহা ।


বাঁশের বেড়া, টিনের চাল 

দিবা রাত্রি থাকি সুখে

পাহাড়ে বৃষ্টি, নদীর বুক ভেসে 

চোখে মুখে আতঙ্কের ছাপ!


শেষমেশ ঘরে ঢুকে বন্যার জল 

রাস্তায় এক কোমড় জল

পশু,পাখি, গরু, মানুষে 

রিলিফ ক্যাম্পে থাকে কোলাহলে!


প্রবল বৃষ্টির বানে 

ত্রাণ এসেছে হেলিকপ্টারে 

টিনের চালে, বিল্ডিংয়ের ছাদে, 

গুঁড়, চিড়া, মুড়ির প্যাকেট পড়েছে

কিছুক্ষণ বাদে বাদে।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...