ভালো মানুষ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

বিষ্ণুপদ দাস

যেখানে দেখতে পাই

পথের ধারের গাছের ছায়ায়

পথকুকুর  ঘুমোয় নিশ্চিন্তে শান্তিতে,

সেখানে শান্তির বাস।


কুকুরেরা জানে এখানে তাদের দেখতে পেলেই

ছেলে মেয়েরা ঢিল ছুড়তে উদ‍্যত হয় না।

পাথর ছুড়ে তাদের পা ভেঙে কিম্বা মাথা ফাটিয়ে দেয় না।

 

বুঝতে বাকি থাকে না যে এই

এলাকার ছেলে মেয়েরা ভালো।

তাদের মা বাবারা ভালো মানুষ।


শুনেছিলাম ভালো মানুয়েরা

আছে বলেই জগৎ টিকে আছে।

নইলে কবেই সৃষ্টিকর্তা

 সবকিছু শেষ করে দিতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...