প্রচ্ছদপট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

  নীলাদ্রি ভট্টাচার্য

তুমি আকাশ রূপের ভেতর

জাতকের মাটি

আস্তানার জন্মান্তর কৃতকর্ম।

 

তোমার সংস্পর্শ

চর্চিত জীবনকালের গহন

মন কেমনকরা অদৃশ্যের বাঁশবাগান

কুয়াশাময় প্রজাপতির ঘরের মসৃণ দাওয়া।

 

ঠিকানায় কতকিছু উধাও চলে যায়

শুধু পুঁতে রাখে নৈঃশব্দ্যের গভীর  প্রচ্ছদপট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...