। অজিত দেবনাথ ।
তবুও যেতে হয় সমস্ত বন্ধনীর ওপারে
অব্যক্ত ভালোবাসার দহনে
যেখানে বৃক্ষ সেজে ওঠে স্নায়ুর ধারাজলে
উত্তরের হাওয়ায় নড়ে অহিংসার ধূলিকণা
চাঁদের আখরে মসৃণ দেয়াল
আঁচলে জড়ানো ঝিরিঝিরি মৃতদেহ
দিগন্তজোড়া মিহিন সুরের মূর্ছনা
ঘন নীল আকাশের আত্মবিশ্বাসী হিমবাহ
ভেসে যায় অলীক জ্যোৎস্নার ব্যাকুল আঙিনায়
আকাশে কি আয়ুমেঘ রেখে যায় শ্যামঘনরঙ?
বুদবুদ হয়ে ঝরে অক্ষরের উড়ানগন্ধী শ্লোক
অনুতাপের চক্রব্যূহে ভেঙে যায় ব্যাসার্ধের শেষতম বিন্দু
আকাশের চরে বর্ণমালা রেখে যায় উড়ন্ত চিলের আনকোরা স্মৃতি
গোধূলির অস্তরাগ ঢাকে প্রতিরোধের বলিরেখা
জোয়ারের চোরা টানে মেঘ জমে
ঝরে অরণ্যের শিরাপথে
জেগে ওঠে একগুচ্ছ সবুজ পাতা
মরুভূমির শেকল বাঁধা প্রাচীরে।
শেকল বাঁধা প্রাচীরে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

ভাল লাগল
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ জানাই।
উত্তরমুছুন