পিংকী দাস
বসন্ত মানে প্রকৃতির হারানো প্রেম
হিল্লোল পাতায় ভাসে ফাগুন।
বসন্ত মানে নীল দিগন্ত
শিমুল, পলাশ, কৃষ্ণচুড়ার আগুন।।
আজ বসন্ত উৎসবে আনন্দে মেতেছে ভুবন
চৌদিকে রঙের ছোঁয়ায় রঙিন প্রাণ-মন।
রঙের ছিটে লাগুক তারও খালি গায়ে
যে ছোট্ট ছেলেটা চায়ের দোকানে কাজ করে।।
যে শ্রমিকেরা কারখানায় দিনরাত খেটে মরে
বসন্তের রঙ লাগুক তাদেরও সবুজ প্রাণে।
যে চাষির গা রোদে পুড়ে হয়েছে কালো
তারও হাত রঙ মাখুক জীবনকে বেসে ভালো।।
যে মেয়েটি মন মরা আজ পতিতা কলঙ্কে
বাসন্তীক রঙ লাগুক তার সারা বাদামি অঙ্গে।
ভালো থাকুক ভালোবাসায় রাঙানো প্রেমীদের মন
ভালো থাক প্রেমে নিঃস্ব মানুষগুলোরও জীবন।।
ধরণী আজ উঠিবে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি।
মাতাল হব সুখে আজকে অনন্ত
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

অনেক সুন্দর কবিতা।
উত্তরমুছুন