কন্যে - ২

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)


সুচরিতা দাস ।
 
মায়ের আঁচলের গন্ধ ছাড়া একদিন ঘুম আসত না যার,
 
মাঝরাতে কখনো মায়ের কথা মনে পড়ে বুকটা ব্যথায় কঁকিয়ে ওঠে আজ।
 
একদিন সব খাবার তার পছন্দে তৈরি হতো,
 
মায়ের হাতের স্বাদ যেন ভোগের প্রসাদ!
 
কন্যের একটুখানি অসুখ করলেই,
 
মায়ের কাছে মায়ের সে কী কাতর অনুনয়।
 
পুজো এলে, সর্বস্ব উজাড় করে বাবার
 
সবচেয়ে ভালো কাপড়টা মেয়েকে কিনে দেওয়া চাই।
 
বাবা বলত, "তুই আমার ঘরের লক্ষ্মী",
 
কন্যের বিয়ের পর সে লক্ষ্মী আজ ঘরছাড়া।
 
কন্যের চোখের ঝাপসা জলে দশভুজা প্রতিমায় যেন আজ

আবছা আবছা তার নিজের মায়ের মুখখানা মিলে মিশে একাকার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...