শরতের আগমনে আকাশে হাসি

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২  

     কুসুম কলিতা

আকাশ জুড়ে রোদের আলো

      বৃষ্টি হয়েছে বন্ধ,

মা আসছেন চারদিকে যে

     পূজো পূজোর গন্ধ ।


নীলাভ শোভা দেখতে পায়

     শরৎ এসে গেলে,

নতুন রূপে প্রকৃতি সাজে

     ফুল পাপড়ি মেলে ।


নদীর পাড়ে কাশফুলের

    নৃত্য ভঙ্গিমা শুরু,

মৃদু হাওয়া বইছে ধীরে

    শোনায় গুরু গুরু ।


বিলের মাঝে পদ্ম ফুটছে

    শাপলা খেলা করে,

সবুজ রঙে মন মাতানো

    নীলা পাহাড় ভরে ।


শারদ আভা এতো সুন্দর

     আসবে মা ধরায়,

খুশি আনন্দ সবার মনে

      আগমনের আশায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...