মাটির প্রদীপ
মীনাক্ষী নাথ
আসছে পূজো শ্যামা মায়ের
দ্বীপাবলীর উৎসব
আলোর সজ্জায় কাটবে রাত
সাজো সাজো রব।
মাটির প্রদীপে তেল, সলতে
আয়োজনে পরিবার ব্যস্ত
জোগাড় থেকে জ্বলন্ত শিখা
ছড়ায় পরিবারে আনন্দ ।
পরিবার মানে একটি নয়
দুটি অন্তর্ভুক্ত
যে জ্বালায় আর যে বানায়
উভয়ই এর অঙ্গ।
বানায় যারা মাটির প্রদীপ
থাকে মনে আশার আলো
স্বপরিবারে করব মিষ্টিমুখ
যদি ব্যবসা হয় ভালো।
বৈদ্যুতিক আলোর জাঁকজমকে
সবাই মাতোয়ারা
তবুও রাখি প্রদীপের আর্জি
সকল পাঠকদের প্রতি
হোক শুভ দ্বীপাবলি সবার জীবনে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

খুব সুন্দর ভাবে আর্জি উপস্থাপনা, ধন্যবাদ ম্যাডাম
উত্তরমুছুন