উজ্জ্বলা দাস
হ্যাঁ, সবাই চায় কেউ একজন থাকুক
যে মানুষটা তাকে খুব ভালোবাসবে
তাকে সন্মান করবে।
সে মানুষটা হবে তার একান্ত ব্যক্তিগত,
যার সঙ্গে আর পাঁচটা মানুষের তুলনা হবে না
সে হবে তার বিশেষ একজন,
খুব কাছের মানুষ আর অত্যন্ত প্রিয়।
আসলে আমরা মুখে যতই বলিনা কেন যে-
আমাদের নিজেদের খেয়াল আমরা নিজেরাই রাখতে পারি।
বাস্তবটা কিন্তু তার উল্টো!
কারণ, প্রিয় মানুষ ছাড়া কেউই সুখী হয়না।
হ্যাঁ, নিজে নিজেকে শুধুই ভালো রাখা যায়
কিন্তু, নিজের যত্নটা কখনোই নিজে নেওয়া যায়না
তার জন্য দরকার একটা প্রিয় মানুষের ।
মে মানুষটা সময়ে অসময়ে তার খোঁজ নেবে
প্রতি মুহূর্তে তাকে চোখে হারাবে
যে অনায়াসে তার দুঃখের ভাগ নেবে।
তাকে তার মতো করে বুঝতে পারবে
যে মানুষটা তাকে এক আকাশ ভালোবাসা দিয়ে আগলে রাখবে।
হুম, সবাই চায় জীবনে একটা স্বার্থহীন মানুষ থাকুক
যে আজীবন তাকে নিজের বলে দাবি করবে।
কেউ একজন থাকুক
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

খুব ভাল লাগল
উত্তরমুছুন