ভাসমান আর্তি


। নবীনকিশোর রায় ।

 

কোলাহল থেমে গেলে 
আলগা হতে থাকে
নীরব ভাঙনের সেতুর জোড়।

 

সময়ান্তরে সরে পড়ে---
উভয় তীরে উন্মুখ জনতা, 
ভাসমান আর্তি, 
জনছন্দ ভীড়।

 

কঙ্কাল সর্বস্ব দেহ নিয়ে
ক্ষুধা কাতর হাহাকার
পিছু ছাড়ে না! 

 

দীর্ঘ বঞ্চিত গৃহকোণ
উত্তর খোঁজে,
রাজ দরবার থেকে
দূরবর্তী জনপদে... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...