চোখের অন্তরালে

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
 

    অমলেন্দু চক্রবর্তী

চশমার  কাচ দুটি  ধীরে ধীরে

            ঝাপসা হয়ে যাচ্ছে -

লালকে হলুদ দেখি,     

                 নীলকে বেগুনি;

মাঝে মাঝে কান পেতে

        চোখের নীরব কান্না শুনি।

 

অধীর হয়ে খুঁজি প্রিয়  রংটি -

 

রামধনুর সুদৃশ্য আঁচলে ঢাকা

      আগ্রাসী শিরা  উপশিরা,

ঝড়ের ধ্বংস স্তূপে অবিরত বহে

       শ্রাবণের বর্ণহীন অশ্রুধারা

 

ধীরে ধীরে হারিয়ে যায়

             দুর্বল চোখের জ্যোতি,

বাতাসের নীরবতায় অবাঞ্ছিত

                প্রশান্তি

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...