ভারসাম্য

চন্দন পাল
[প্রতাপ : অনলাইন-১৮]

। চন্দন পাল ।


জানিস কবিতা, 

শুধু প্রস্ফুটনেই একমাত্র জয়! অনিশ্চিত,

'বীরভোগ্যা বসুন্ধরা' তাও প্রশ্নবোধক !

নিগ্রহ আর মানক্ষয়ের দাগ দেখ করমচাঁদে।

 

নেতাজি, রবি, রোকেয়ার আলোতেও কাদাঝড় !


কঙ্গনা আল্লু আমীর ধোনিরাও বিমূঢ়, - একমুঠো অবিমৃশ্যের রাজে।


ভারসাম্যবোধ বড় দায়!

সুশীল, শালিন, বিচক্ষণ, মিষ্টভাষ আর কৃতিত্ব টালমাতাল, 

পরশ্রীকাতর বাকসন্ত্রাসীর অস্থির আচরণে।


একদিন বোধের আলো ফুটবেই মাতৃভূমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...