উজ্জ্বলা দাস
এবার পূজো অন্যরকম
চারপাশটা বেশ শান্ত,
প্রতিবাদের দাবিতে আজ
সকলেই যেন ক্লান্ত!
শুনেছি নারী মানেই মায়ের সমান
প্রত্যেকেই, দেবী দুর্গার তুল্য।
তাহলে আজও কেন এই সমাজে
নেই নারীর কোনো মূল্য?
দেবী দুর্গা সবাই পূজে
কিন্তু সেও তো একজন নারী,
তবে ঘরের দুর্গা বাইরে যেতেই
কেন হয় তার, দেহের কাড়াকাড়ি!
পূজোর আনন্দ-উল্লাস হইহুল্লোড়
আজ সবই যেন লুপ্ত,
কারণ মানুষ দুর্গা চার দেওয়ালেও
আজ নেই সুরক্ষিত।
মা আসছে এবছরও
নতুন আশার আলো নিয়ে,
অশুভ শক্তির নাশ করো মা
তোমার অপার শক্তি দিয়ে।
এবার পূজো
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

সুন্দর
উত্তরমুছুন