প্রিয় বান্ধবীরা

প্রতাপ : অনলাইন-৩১ 

। রাখী দাস ।

প্রথমে বলি একটি মেয়ে

নামটি তার প্রিয়াংকা,

দেখতে যত শান্ত-শিষ্ট 

তবুও মনে আশঙ্কা।।


পড়াশুনায় ভীষন ভালো 

বিশেষ করে অঙ্কে ,

তার নামে করলে ঠাট্টা 

হঠাৎ উঠে চমকে।।


এখন আসি পীয়ূসীর কাছে

যাকে ডাকি পিউ বলে,

মুখটি তার লাল হয়ে যায়

এমনি নয় রাগ উঠলে।।


রাগের কথা উঠলো যখন

বলব এখন সেই মেয়ে,

পড়াশুনায় যদিও ভালো 

ঠাট্টা করি ভয়ে ভয়ে।।


নামটি তার জানা যাক

প্রিয় বান্ধবী হবে কার?

সাধ্য কার ঢং করতে 

পলক বুঝি নামটি তার।।


রাগ-করোনা, রাগ-করোনা

ধ্যৈর্য তুমি একটু ধরো,

সবার কথা বলব আমি 

হাসাহাসি তখন করো।


বুদ্ধিশুদ্ধি আছে তার 

কাজের বেলায় বেকার,

কিছু পারে না ঘুমোতে পারে

বলোতো কথাটা কার?


হাতির শিশু বলি তাকে

পশু কিন্তু নয়,

বহ্নিশিখা রায় চৌধুরী 

কীসে খুশি হয়?


এখন আসি তার কাছে 

পায়েল সোনা আমার,

পাগল-ছাগল সব ছাড়ো

ভালো বলব তোমার।।


সবাইকে তুমি হাসাতে চাও

ইচ্ছে তোমার এটা,

ভুল বললে ক্ষমা করো

দিওনা শুধু কোটা।।


ভালো লাগলে বাজাও তালি

যদি আনন্দ হয়,

একটু মজা করলাম আমি 

করছে তাই ভয়।।


কথা আমার হলো শেষ

হলো পরিচয়,

সবাইকে আমি ভালোবাসি 

বুঝতে পারলেই হয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...