অবসান

 

       । রামেন্দ্র দাস ।


    গধুলীর রক্ত আভা

                পূরবী রাগে

               দিনের অবসান।

    পান্ত পাখির কাকলি

    ফুলায় ফেরা ডানার শব্দ

নীল আকাশে সাদা মেঘের ভেলা

        হৃদয়ে জড়ানো স্পর্শের অবসান।


তোমার হিয়ার কলতানে

    আমার হৃদয়ে অনুভূতির ঢেউ

    নয়নে নয়নে প্রেমের তৃষ্ণা

    স্পর্শে স্পর্শে প্রেমের অসীমতা

    কালের স্রোতে সব অবসান। 


নবীন শিশির শির সিক্ত কচি পাতা

ঝরে পড়ছে ফুটন্ত গোলাপ

            আমার যৌবনের ঢেউ

পড়ন্ত বিকেলে সূর্যাস্তের মত

            আমার প্রেমের অবসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...