গন্তব্য

            । অভিজিৎ দাস ।

কোথাও বা হেঁটেছি,কোথাও যেনো ভেসেছি

থমকেছি এসে মোহনায়।

জীবন দোয়ারে, প্রেমের জোয়ারে

পাড়ি দিয়েছি ভাঙ্গা নায়।

 

সম্মুখেতে সাগর আমার

পিছনে নদীর জলরাশি।

ঢেউয়ের তালে তাল মিলিয়ে

ইচ্ছেরা হয়েছে সর্বনাশী।

 

তাতেই যেন এগিয়ে গেলাম

নীলাভ রাশিতে গা ভাসালাম

অচেনা লক্ষ্য সাধনের উদ্দেশ্যে

জানিনা কখন সেথায় হারিয়ে গেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...