প্রত্যাখ্যান

ড. শমিতা ভট্টাচার্য
[প্রতাপ : অনলাইন-১৮]

। ড. শমিতা ভট্টাচার্য ।


যদি পাশে এসে বন্ধু বলো

তবে ক্ষতি নেই ...

কিন্তু তার আগে বলতে চাই

আমি ভালো নই...

বন্ধু গড়তে, বন্ধু ভাঙতে, বন্ধু রাখতে।

কোনোটাতেই ভালো নই।

ক্ষণিক আবেগে জড়িয়ে ধরলে

ভালোবাসা জেনে সব সই।

আবার স্বার্থের জন্য বিনা নোটিসে

ত্যাগপত্র দিলে- অবাক হয়ে রই!!

তাই বলি এসো, বাধা নেই,

তবে বন্ধু নামে এলে...

বলব, আমি ভালো নই।

তারচেয়ে বিক্ষিপ্ত স্বার্থের মজলিশে ...

আমি প্রতিদ্বন্দ্বী হতেই পারি,

জয়ের কথায় তোমার হিংসার 

শিকার হতেও রাজি।

ঘৃণা যদি করো খুব সহজে

হজম করে রই।

কিন্তু বন্ধু বলে যদি আসো 

আগেই বলি - আমি ভালো নই।

আমি মরেও ভুলতে পারিনি

বন্ধু - সময়ের - কাটাকুটি, খুনসুঁটি 

আবেগের থৈ থৈ।

তাই বন্ধু বলে এসো না

আমি ভালো নই।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...