। সঙ্গীতা দেব ।
ওরা আমাদের সব স্বপ্ন ছিনিয়ে নিয়েছে
কাজলটানা দুচোখের শেষ প্রান্ত চুঁইয়ে
দানা বেঁধেছে কালো জমাট রক্ত।
শরতের গভীর নীল আকাশ জুড়ে
অসংখ্য মেঘবালিকার সফেদ কফিন
কফিনের দুপাশ ছুঁয়ে শূন্যে ভাসতে থাকা
মৌন বলাকার শবমিছিল।
ওরা আমাদের স্বপ্নের চেয়েও সুন্দর
কল্পনা ছিনিয়ে নিয়ে,
ভাবনাকে ভেঙ্গে করেছে চুরমার।
স্থল-পদ্ম, শিউলি-শালুকের দেহ আর মন জুড়ে
বিচিত্র বর্ণ-গন্ধ নয়, সন্দেহ আর ভয়।
ভোরে ভিজা পাতার শরীর বেয়ে শিশির নয়
ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা চোখের জল।
ওরা আমি আমাদের তুমি তোমাদের
আমাদের সকলের উৎসব ছিনিয়ে নিয়েছে।
ওরা আমাদের আদর্শ-বিশ্বাস, শিল্প-সংস্কৃতি, ছিনিয়ে নিয়েছে
ওরা বাধ্য করেছে আমাদের নামতে পথে
বাধ্য হয়েছি আমরা শান্ত রাত্রির স্তব্ধতা ভেঙে,
রাত্রি জুড়ে পায়ে পা মেলাতে
এই আন্দোলন সর্বজনীন-ন্যায্য বিচার চেয়ে
আন্দোলন জুড়ে, রাতের পরে রাত জেগে
রাত্রি জুড়ে তীব্র স্লোগান।
শরতের আকাশে অদৃশ্য মেঘের দুন্দুভিনাদ
ধৈর্য ধরে আমরা অপেক্ষায়
বছরের শেষ রাত্রির খুব ভোরে কালবৈশাখী ঝড় উঠবে।
ঝড় উঠবে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন