বেকারত্ব

                চম্পক সাহা

 

স্কুল কলেজ পাশ করে, মরছি যে বেঘুরে

চাকরিটা পাবো কোথায়?

দিন রাত এক করে, ফর্ম ফিল আপ করি

চাকরি পাবার-  কি যে উপায়!

সে মানসিক ভাবে ভেঙে পড়ে

নিকোটিনে রাত কাটিয়ে

স্বপ্ন গুলো সব ভেঙে খান খান

ইচ্ছে গুলিও সব গুড় গুঁড়ে।

সেই চাইত এক সময় কবি হতে

লিখতো প্রচুর কবিতা

বেকারত্বের জ্বালায়

সব কিছু হয়ে গেল অনর্থক।

সেই একদিন প্রেমের টানে

এঁকেছিল স্বপ্নে সব রঙিন ছবি।

চাকরিটা না পেলে 

সব কিছুই মুছে যায়...

এভাবেই প্রতিদিন দেশে

স্বেচ্ছায় কত জীবন দিচ্ছে বলি!

আর কত মানুষ নীরবে ফুঁফিয়ে কাঁদছে

কেইবা রাখে তার খবর!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...