অসমের আকাশে চিরন্তন সুর

প্রতাপ : অনলাইন-৩৪

            । রুমা দাস।

অসমের আকাশে যে পাখি গান গায়,
নদীর ঢেউ যে ছন্দ তোলে,
মাঠের ঘাসে যে সুর দোলে
তার ভেতরেই তুমি ছিলে,জুবিন।

শৈশবের হাওয়ায় মিশে ছিল তোমার গান, 
মায়ের সুর, বাবার কবিতার ছোঁয়া,
গ্রামের নদীর নীরব ধারা,
সব মিলিয়ে বেজে উঠত তোমার হৃদয়ের তবলা।

তবলা, দোতারা, ঢোল, ম্যান্ডোলিন,
যন্ত্র হোক বা ছোট ছোট সুর—সবই তোমার সঙ্গী।
“Anamika”-র প্রথম সুর থেকে,
“Ya Ali”-এর আলোড়ন—সবই তোমার আত্মার ছোঁয়া।

কিন্তু হঠাৎ থেমে গেল সেই সুর,
সিঙ্গাপুরের পানিতে ডুবে গেল এক নক্ষত্র।
গুয়াহাটি, তেজপুর, গ্রাম-শহর,
মানুষের চোখে অশ্রু, হাতে মোমবাতি, ঠোঁটে তোমার গান।

শিল্পী কি মরে যায়? না, কখনোই নয়।
তুমি বেঁচে আছো, তোমার সুরে,
অসমের নদীতে, আকাশে, বাতাসে,
চিরন্তন সুর হয়ে, চিরকালই আমাদের মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...