প্রিয়তোষ শর্মা-র দুটি কবিতা

       জীবন


আমৃত্যু বেঁচে থাকতে হবে

মৃত্যুর স্বাধীনতা নেই বলে!

জানা নেই মনে

কীই বা জীবনের মানে!

জানিনা কীসের টানে

এতো কলরব লড়াই নিত্য

কাদের ছলে, কোন স্বপ্নের বলে?

একদিন পুড়ে যাওয়ার জন্য

রোজ বেঁচে থাকাই

জীবন আসলে।

 

 **********


রঙীন বসন্ত

 

একদিন...

আমার বসন্ত হবে রঙীন

তোমার ছোঁয়ায়

সেদিন...

রঙ লাগাবো গায়

যে দিন

ফাগুন আসবে কবিতায়,

আকাশ কথা শুনবে

চাঁদ সাক্ষী থাকবে পূর্ণিমায়।

একদিন...

আমার বসন্ত হবে রঙীন

তোমার ছোঁয়ায়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...