শ্যামলী ভট্টাচার্য্য পাল
মৃণ্ময়ী এবার জ্যান্ত হয়ে আয় মা!
মা ছাড়া সকলকে তো আর
সব কথা বলা যায় না।
কেন আজ মন উচাটন,
কেনই বা শরৎ আবছায়ার ফাঁদে।
কেন জানালা দিয়ে বাইরে খুঁজি আলো
কেন দরজা ঠেলে ঘুরে বেড়াই না অবাধে।
এক অজানা ভয় সর্বদা
হৃদয়ে নাড়ছে কড়া!
প্রগতিশীল এই সম্ভ্রান্ত সমাজে
কেন সংগোপনে নিজেকে দিই পাহারা?!
শতেক পুষ্পার্ঘ্য অর্পণ করি মা পায়ে
তোর অস্ত্রে আমায় সাজিয়ে দিয়ে
দে অবলা নামটি ঘুচায়ে।
বিপদসঙ্কুল রণক্লান্ত দিনে
অস্ত্রবহা, তোর অস্ত্রটি দিস
আমার হাতে সাজিয়ে।
মুর্তি রূপে আর নির্লিপ্ত না থেকে
তিলোত্তমা হয়ে লড়িস এবার
রণডঙ্কা বাজিয়ে।
এবার জ্যান্ত হয়ে আয় মা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন