দিনমজুর বাবা

প্রতাপ : অনলাইন-২৯

। সুস্মিতা দাস চৌধুরী ।

বাবা মানেই জীবন মধুময়,

আমাদের নেই যে কোনও ভয়।

বাবা হলো একটু স্বস্তির ছায়া,

যেখানে পাওয়া যায় অনেক মায়া।


দিনমজুর বাবার পেশা,

বাবা একজন সুশীল চাষা।

খেতের মাঝে লাঙল টানে দিবানিশি,

যাতে পরিবারের সকলের মুখে

ফোটাতে পারে হাসি, জুটাতে পারে অন্ন।


বাবার সারা গায়ে লেগে থাকে মাটি,

তবুও আমাদের ঠিক রাখে পারিপাটি।

ক্লান্ত শরীরে যতই হোক ব্যথা,

লুকিয়ে রাখে সব বিষাদের কথা।


বাবা আমাদের সেসব বুঝতে দেয় না—

তাই বলে কি বাবার কষ্ট হয় না?

নিজে পড়বে ছেঁড়া গেঞ্জি, শার্ট,

কিন্তু মেয়ের জন্য ঠিকই আনবে

জামা, টপ ও স্কার্ট।


বাবা নিজের জন্য কিছু করতে হয় দ্বিধাগ্রস্ত,

তবে পরিবারের জন্য ঠিকই থাকে ব্যস্ত।

আমার দিনমজুর বাবা।


শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...