কস্তুরীর সন্ধানে

            সুখেন দাস

 

এ বর্ষার নাকি বসন্তেরই ফুলের কোনো সুগন্ধি

এপার ওপার খুঁজেছি চারদিকে।

অনেক খুঁজেছি অনেক দেখেছি তবুও বুঝে উঠতে পারিনি

গন্ধটা ভেসে আসছে কোনদিকে ।।

 

কখনো খুঁজেছি পাহাড়ের চুড়ায়, কখনো নির্জন সমুদ্র তীরে

আবার কখনো শুকনো পাতার শব্দ পেয়ে খুঁজেছি গভীর জঙ্গলে।

ভেসে আসা গন্ধ কখনো অনুভব করেছি গভীর অন্ধকারে

আমার মুখমন্ডলে স্পর্শ করছে এক সুগন্ধযুক্ত আঁচলে।।

 

কখনো খুঁজেছি চা বাগানের ঝোপের আড়ালে

সেখানেও সেই একই গন্ধ ভেসে আসে আমার নাসারন্ধ্রে।

আমার মন চায় ছুঁতে  কিন্তু কোথাও পাইনা খুঁজে

সব কাজ উলট পালট হচ্ছে শুধু এই কস্তুরীর সন্ধানে ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...