অচেনা কবিতা

    রূপালী রায়

 

আমি পাহাড় খুঁজতে যাই যখনই

গল্প খুঁজে ফেলি।

রং- এর নেশায় মাতাল হয়ে

খেলি রং-এর লুকোচুরি।

আমি ভীষণভাবে স্বপ্নে বিভোর

স্বপ্ন সাজে বাঁচি।

আমি দু দন্ড শান্তির খোঁজে

মেঘের কাছে মুখ গুজি।

আমার ভীষণ রকম নদী দেখার সাধ 

আমার গানের কথাগুলো

আমার মন শুধু জানে।

আমি সকাল সন্ধ্যা গান গেয়ে যাই

 ছন্দ, রাগে আপন মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...