কবির পরিচয়

প্রতাপ : অনলাইন-২৯

। গোপেন দাস ।

সে নয় কেবল শব্দের কারিগর,

তার কলমে গাঁথা থাকে নীরবতার রঙ।

জল পড়ার শব্দ, হাওয়ার ছোঁয়া,

তাকেও সে তো কবিতায় আনে ঢঙ।


সে হেসে ওঠে রাতের নিস্তব্ধতায়,

অশ্রু লুকায় চাঁদের আলোয়।

যার হৃদয়ে জেগে থাকে পৃথিবী—

ভাষা নয়, অনুভবে কথা বলে।


সে দেখায় দুঃখের রূপে সৌন্দর্য,

ভাঙনের মাঝে গড়ার গান।

মানুষের তুচ্ছ হাহাকারেও

তারে শোনা যায় প্রকৃতির টান।


নয় সে খ্যাতির মুখাপেক্ষী,

নয় সে পুরস্কারের দামি নাম।

একটা শিশু যদি হাসে তার কবিতায়,

তবেই সে পায় চরম পুরস্কারধাম।


সে হেঁটে চলে একা, চুপিচুপি,

সময়ের পায়ের আওয়াজে—

একজন কবি, যার পরিচয়

আকাশ জানে, বাতাস বোঝে।


শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...