রাজু দাস
আমিও একটা চাকরি করি
হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু
লোয়ার লেভেলের
তাও আবার বেসরকারি।
তবে গ্রাম বা পাশের বাড়ি
এমনকি বন্ধুদের কাছেও
একজন চাকরিজীবী আমি,
আর ওই দিকে আসল বাস্তব
নিবিড় ঘুমে মগ্ন কিছু
অজানা সত্যকে আঁকড়ে ধরে
যা বিশ্বাসের মাপ কাঠির ঊর্ধ্বে।
মা বাবা বউ বাচ্চা শখ আহ্লাদ
সবকিছুই বিসর্জন সময়ের
গতি বেগের স্রোতে,
কতো সাধনার ফল নিজের
সন্তানটাও ঘুমের শেষে মা কে
প্রশ্ন করে ‘উনি কে মা? প্রতি
সপ্তাহে রাতে আসে, পরদিন সকালেই
চলে যায়?’ লাল টকটক দুচোখের
অশ্রুঝরা জলে উত্তর- উনি তোমার
বাবা সোনা, উনি চাকরি করেন।
হ্যাঁ ঠিকই শুনেছেন,
আমিও একটি চাকরি করি।
আমিও একটা চাকরি করি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
চলো এগিয়ে যাই । প্রদীপ চন্দ্র দাস । চলো, চলো, চলো রে ভাই, সবাই মিলে এগিয়ে যাই। দুর্বলতা দূর করে চেতনাকে চলো জাগাই। পুরো কবিতাটি...
-
আজ 'রবি পুজোর' দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নিজের সাহিত্যকীর্তির মাধ্যমে আজও তিনি সকলের মাঝে জীবিত, তাঁর সৃ...
-
- মঞ্জরী রায় হীরামণি বসন্ত নাকি ঋতুরাজ! বসন্তের কোকিল আর রঙের বাহারে প্রকৃতি নাকি অপরূপা হয়ে ওঠে। এমনটাই স্কুলের রচনা খাতায় ...
-
জগন্নাথের যাত্রা । মঙ্গলা দত্ত রিমি । বৃন্দাবন থেকে মথুরা, উত্তর থেকে দক্ষিণ। প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন। কেউ...
-
নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন