কবিতার সঙ্গে সহবাস

 প্রতাপ : অনলাইন-৩২

      । হরপ্রসাদ কর্মকার ।

কোনও কারণ ছাড়াই রাতের বেলা 

চোখে ঘুম আসে না এমন তো নয়। 

কবিতার শরীরে দৃষ্টি নিবদ্ধ হলে... 

বর্ণে-গন্ধে মেতে ওঠে শালীন-সহবাস ।


যখন কবিতা জেগে ওঠে

শ্বাসের গতি বাড়ে, ঘুমোতে পারি না।

শাণিত শব্দেরা একত্রিত হয়... 

তথ্য সংগ্রহ করে রাত জাগানিয়া পাখি।


ভাবতে ভাবতে উড়ে আসে বিবর্ণ সময়

আমি রঙ খুঁজি চিরন্তন... 

রাতের বুক চিরে বয়ে যায় নদী 

কখনও দু'কুল ছাপিয়ে প্লাবন আসে 

পাড়ে বসে কুড়িয়ে নিই মুঠো ভর্তি ঝিনুক 

ঝিনুক থেকে মুক্তো তুলে সংসার সাজাই ।


৩টি মন্তব্য:

  1. আপনার কলমের ছোঁয়ায়
    শব্দেরা পায় নতুন প্রাণ,
    রাতের নিস্তব্ধতায়ও
    জেগে ওঠে জ্ঞান-আলোক দান।

    আপনার কবিতা যেন
    চিন্তার দরজা খোলে,
    বর্ণের ভেতর স্নিগ্ধ আলো
    মনকে পথ দেখায় অবহেলে।

    আমার জন্য এ এক আশীর্বাদ,
    আপনার কবিতা পাঠের সুযোগ—
    শিক্ষকের কলমে লেখা
    জীবনের মর্ম, জ্ঞানের শপথ।

    শ্রদ্ধাভরে জানাই প্রণাম,
    আপনার লেখায় মিলুক অনন্ত ধ্বনি,
    আমাদের পথ চলার সাথী হয়ে
    থাকুক আপনার কবিতা ধ্বনিময় বাণী।

    উত্তরমুছুন
  2. আপনার কলমের ছোঁয়ায়
    শব্দেরা পায় নতুন প্রাণ,
    রাতের নিস্তব্ধতায়ও
    জেগে ওঠে জ্ঞান-আলোক দান।

    আপনার কবিতা যেন
    চিন্তার দরজা খোলে,
    বর্ণের ভেতর স্নিগ্ধ আলো
    মনকে পথ দেখায় অবহেলে।

    আমার জন্য এ এক আশীর্বাদ,
    আপনার কবিতা পাঠের সুযোগ—
    শিক্ষকের কলমে লেখা
    জীবনের মর্ম, জ্ঞানের শপথ।

    শ্রদ্ধাভরে জানাই প্রণাম,
    আপনার লেখায় মিলুক অনন্ত ধ্বনি,
    আমাদের পথ চলার সাথী হয়ে
    থাকুক আপনার কবিতা ধ্বনিময় বাণী।

    উত্তরমুছুন
  3. কবিতাটি মন দিয়ে যত্ন করে পাঠ করার জন্য ধন্যবাদ। নিজের মনের আনন্দে লিখি, যখন যা ভাব আসে। সেই লেখা যখন প্রকাশিত হয় তখন তার মধ্যে একটা আনন্দ তো থাকেই, এরপরে যদি কোনও পাঠক তারিফ করেন তখন লেখার জন্য আরও বেশি আগ্রহ জন্মে। এ এক ধরনের প্রাপ্তি। এ শুধুমাত্র মন্তব্য নয় এও এক কবিতা... প্রাণের স্ফুরণ। অনেক অনেক শুভেচ্ছা দীপাঞ্জন'কে ❤️

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...