পিসির বাড়ি

[ প্রতাপ : অনলাইন-২০ ]
সৃষ্টি মজুমদার

। সৃষ্টি মজুমদার ।


থাকি আমি পিসির বাড়ি 

 মায়ের সাথে দিচ্ছি আড়ি,

পিসি পড়ায় পিসি খাওয়ায়

আনন্দে আমার দিন যে যায়,

বড় হয়ে সখ পুলিশ হবো

চোর বদমাশ সবাইকে ধরবো,

        দেবো এমন সাজা

        করবো আলু ভাজা।

পড়ার সাথে করি খেলা

এমন করে যায় যে বেলা,

ঘুম থেকে উঠে গেট খোলা 

ফুলের গাছের জল তোলা,

আমার নিত্য কাজের মাঝে

থাকি আমি নব নব সাজে।

কষ্ট করতে হবে আমার 

পিসি বলে হাজারো বার।

আমাকে করে সৃষ্টি 

পিসি পায় আত্মতুষ্টি।

1 টি মন্তব্য:

  1. সৃষ্টির পিশিমনী এক মহারানী
    আমি তাকে চিনি।
    তোমার ইচ্ছা বুঝি পুলিশ হবার,
    আর পিশি? তিনি দারোগানী।

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...