বর্ষ আবাহন

 প্রতাপ : অনলাইন-০৩

। সুস্মিতা অধিকারী ।

গভীর আলোয় চির নতুন বৈশাখী প্রভাত
চিহ্ন রেখে যাক তবে সুখপাখিটার। 
মনের কোণে যত আবছা স্মৃতি মুছে যাক শেষের পথে
জাপটে ধরে থাক তবে তীব্রতর চির নতুনের উত্তরাশা।
 ওই দিগন্তে মেঘের আড়ালে কত শত ইচ্ছে সব হোক
বছরের আদিতে পূর্ণ খামের প্রতিশ্রুতিতে। 
স্বপ্নের কারাগারে হৃদয় হোক নতুন পথে দিশারী,
আর যা ছিল বসন্ত হারা সব হোক;
 চির নতুনের পথ অভিসারী।
জীবনের কাটাকুটিতে এই নববর্ষ হোক তবে
জীবন ছন্দে বেঁচে থাকার নতুন উচ্ছ্বাস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...