নববর্ষের বার্তা


। প্রণীতা দাস ।

পুরাতনকে বিদায় জানিয়ে
এলো নববর্ষ
সকলের হৃদয়ে জাগে তাই
নতুনের আনন্দ।

পাখিরা গাইছে গান 
ফুলেরাও হাসছে
আপনবেগে বইছে নদী
আনন্দে ঢেউ খেলছে।

পূর্ব আকাশে রবি আসে
উজ্জ্বল আভায় ভরে
প্রজাপতিরা ফুলের বনে 
ফুলের মধু খুঁজে ।

প্রকৃতি আবার নতুন রূপে 
নতুন সাজে সেজেছে
নতুন নতুন বার্তা যেনো
বয়ে নিয়ে আসছে ।

পুরাতনকে বিদায় জানিয়ে
করি নতুনকে বরণ 
সকল দুঃখ ব্যাথা ভূলে
এগিয়ে চলার নামই জীবন।

নতুন বর্ষের নতুন প্রভাতে
জাগুক নতুন আশা
নববর্ষের দিনে নিও সবে
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...