শ্রদ্ধাঞ্জলি

। সুজিতা দাস ।

জুবিন স্যার,

আপনি চাইতেন না

কেউ কোনোদিনও

জীবন্ত শাখা থেকে

ভুল ধারণা নিক।


আপনি তো শুধু চেয়েছিলেন—

জীবন্ত শাখা থেকে

ছিঁড়ে নিক ফুল।


এজন্যই দেখুন,

আপনার মৃত্যুর পর শরীর

কেমন ভরে গেল ফুলে ফুলে।


এতটাই সফল ছিলেন আপনি,

চারদিকে শুধু বাজে

আপনারই কবিতা

আপনারই গানের সুর।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...