কন্যে - ১

  প্রতাপ : অনলাইন-২৭

সুচরিতা দাস

। সুচরিতা দাস ।

তথাকথিত আপন ঘরে থেকেও সে, 

আজীবন যাযাবর, 

একদিনকার নিজের বাড়িতে যেতে আজ, 

তার চাই অন্য কারো অনুমোদন স্বাক্ষর! 


একদিন বাবার আদূরে অবাধ স্বাধীন

রাজকন্যে -

আজ পড়ে থাকে অন্য কারও ঘরের

কোণে। 


একদিনের নিশ্চন্ত নরম তুলতুলে হাতে আজ তার- সংসারী হবার চিহ্ন আঁকা, 

সব ইচ্ছে খুশি হাতছাড়া তার কত শখ

আহ্লাদ আজ, তুলে রাখা। 


দায়িত্বের দাসত্বে আজ সে বড্ড নীরস 

স্বৈরাচারী, 

মায়ের আঁচলের সবচাইতে প্রিয় গন্ধটা আজ নাগালের চত্বর ছাড়িয়ে দেশান্তরী। 


তার জীবনের মানে? কারা কারা যেন দেয় বুনে! 

মৌনী হয়ে চেয়ে রয় সে অন্যের পানে.... সে??? কারও হতভাগী কন্যে! ! 

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...