মীরা, তোমাকে


। সৈকত মজুমদার ।

'রাত জেগো না বেশি'
একথা বলা মানুষটি এখন
নিশ্চিন্তে ঘুমায়.....
আমি সারারাত জেগে তাকে ভাবি।

এখনও আমার গায়ে
মীরা'র ছোঁয়া লেগে আছে।
আমার কবিতারা এখনো ভাষা খুঁজে বেড়ায়
তার ফেলে যাওয়া ভালোবাসার কাছে...

তোমার বুকে একবার মাথা রাখতে দিও
তারপর না হয় মৃত্যুর কোলে ঠেলে দিও আমাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...