হাওরের কন্যার কবিতা

        [ প্রতাপ : অনলাইন-১৭ ]

শৈলেন দাস

                । শৈলেন দাস ।


সূর্য দেয় আলো আমায় বাতাস যোগায় বল

বাবার আদর আমার কাছে হাওরের শীতল জল


হাওর আমার মায়ের মত প্রকৃতি হল সখী

বোরো ধানের গন্ধ আমি বুকে ধরে রাখি


উঠানজুড়ে আলপনা আঁকি চালের গুঁড়ির 

খড়ের ছানি ঘরে আমার দেয়াল রঙিন মাটির 


গাঁদা ঘন্টি কদম ফুল ফুটে বাড়ির চারপাশে 

কাছে পেলে আমায় তারা যেন প্রাণ খুলে হাসে


হলুদ আভা ছড়িয়ে আছে আমার বাড়ি জুড়ে 

আসবে বন্ধু দেখবে একদিন সেসব দুচোখ ভরে


দূরে থেকেও জুড়ে থাকে যে আমার অন্তর

সাথে নিয়ে যাবে সে আমায় পেরিয়ে প্রান্তর


ভালোবাসি যারে মন তার জন্য ব্যাকুল

হাওরের কন্যা আমি হলুদ বাড়ির ফুল।


৮টি মন্তব্য:

  1. অবশ্যই একটি বলিষ্ঠ লেখা। হাওরের অথৈ জলে যেন হাওর কন্যারা হারিয়ে না যায়।

    উত্তরমুছুন
  2. মাটির মানুষের মাটির কবিতা,খুব ভাল হয়েছে

    উত্তরমুছুন
  3. আত্মার গভীরে দাগ রেখে যাওয়া এক অনন্য সাহিত্যকীর্তি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ...
      তুমিও চেষ্টা কর হাওরের কথা, হাওরের মানুষের কথা লিখতে।

      মুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...