অব্যক্ত প্রেম

প্রতাপ : অনলাইন-৪০

। সুরজ কুমার নাথ ।

অনেক কথা আছে 
যেগুলো ছন্নছাড়া কবিতা হয়ে
আমার পুরোনো ডায়েরির ভাজে ভাজে থেকে
নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

মুখে বলার সাহস নেই 
তাই তোমায় বলা হয় না।

যখন বৃষ্টি নামে আকাশ গলে 
আমি দৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজি।
আমার চোখের কোণে জমে থাকা সমস্ত অভিমান 
ধুয়ে মুছে শেষ হয়ে যায় বৃষ্টির লোনা জলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...