স্বপ্ন উড়ান


। শাশ্বতী পুরকায়স্থ (চৌধুরী) ।

একটা অবসেশনের মধ্যে ঘেমে উঠেছিল মেঘবালিকার—
বুক-চিরা দাউ দাউ ঝলসানো স্বপ্ন ও কথারা।

হাজার মাইলফলকের হিসেব, প্রশ্নচিহ্নের পাহাড় ছুঁয়েছে;
ভাবনার বাইরে ছিল সামান্য ওই সেকেন্ডরা।

ককপিটে—ঐদিন দক্ষ হাত সত্যিই অকেজো ছিল।

এরই মধ্যে সারিসারি আবেগী মুহূর্তরা জায়গা করল
সামাজিক মাধ্যমের পাতায় পাতায়;
মনে হয় উষ্ণ আলিঙ্গনের সমারোহ পর্ব—
মৃত্যুদানবের তাণ্ডবে খানখান অহংকার-ইমারত।

আহারে! কিছু স্বপ্ন সত্যির পথচারণ,
কেউ বা কাছে পাওয়ার অবকাশ নিয়ে;
কোনটা আবার কথার খেলাপ না করা অদ্ভুত দায়বদ্ধতা,
রোজকার জলভাত-গোছের ডিনার।

কোনটা বা ধার করা সময়ের সঙ্গে ছাড়া,
অনেক গল্পগাথা আরও ডজন ডজন—
হ্যাঁ, ওই সময়টাই—
সময় সময়কে সময় দিল না।

লাশের গন্ধ মেখে, স্বপ্ন-উড়ান আছড়ে পড়ল—
হাজারো মানুষের মানসিক মননে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...