। আব্দুল হালিম বড়ভূইয়া ।মানুষের বেঁচে থাকার উৎস তুমি, আকাঙ্ক্ষাতোমার চক্রব্যূহে হাবুডুবু খায় এ শহরআলাদ্দীনের প্রদীপের মিটমিট আলোয়বেড়ে যায় তোমার কদর আরও সহস্রগুণ।আজকাল সভ্যতা বলতে আমরা যা বুঝিচুম্বকের বিকর্ষণ নতুবা ঘাসহীন উদ্যানযেখানে আলাদ্দীন তাঁর প্রদীপ জ্বালায় নাযেখানে দুরাশারা খেলা করে বারোমাস।আলাদ্দীন তাঁর প্রদীপের গল্প কত বলেআমরা বুক ভরে শুনি নিজের মত করেআশ্চর্য গুলো কেবল উঁকি মারে ভেতরে ভেতরেএ যেন পি . সি জাদুকরের মায়া মাত্র।আলাদ্দীন প্রদীপটা জ্বেলে তুমি ভুল করেছিলেতোমার প্রদীপের নেশায় মানুষ জ্বলে ছাই হয়আশ্চর্য প্রদীপের সেই মোহময়ী গুণ আর নেইএখন সেই প্রদীপ পাগলা গারদের ফুটো বালতি।আলাদ্দীন তোমার প্রদীপ তুমি সামলে রাখসেই প্রদীপে হোঁচট খায় কত অসহায় পতঙ্গ।
আলাদ্দীনের প্রদীপ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
মলাট । সুস্মিতা দাস চৌধুরী । বইটি হারায়, মলাট রয় ,স্মৃতি রয় জুড়ে , হারানো দিনের গল্পগুলো আসে ফিরে ফিরে। প...
-
দুর্গাপূজা । অপর্ণা কুমার । দুর্গাপূজা মানেই আনন্দের গান, মায়ের আগমনে খুশিতে ভরে ওঠে প্রাণ। দুর্গাপূজা মানেই নতুন ...
-
'প্রতাপ' বরাক উপত্যকার সাহিত্যের আঙিনায় নতুন প্রতিভাকে ডেকে আনার অন্যতম সক্রিয় ছোটকাগজ। এখানে “সমাজ ও সাহিত্যের প্রতিভাস” কথাটি জুড়ে...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
এক গুচ্ছ কাশ পথের শেষান্তে একগুচ্ছ কাশ খুলে দিল তার ফুটন্ত দুয়ার। অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে সাদা পালক তুলে আনন্দ করে। এক খুশীর বার্তা ছ...
আকর্ষণীয় পোষ্ট
‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়
। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন