সুযোগ সন্ধানী

স্মৃতি দাস

  [ প্রতাপ : অনলাইন-১৬ ]

        । স্মৃতি দাস ।

একান্ত ব্যক্তিগত  কিছু কথাও যখন ভ্রমণ পিপাসু হয়,

 সর্বজনীনতার তকমা সেঁটে সেগুলো দোষী হয়ে পড়ে।

কথারা ঘোরে, উড়ে, ছড়িয়ে পড়লে সুযোগসন্ধানীরা

সেগুলো দিয়ে মালা গাঁথে, আর ভরা সভায় একে অন্যের 

গলায় পড়ায়, কথায় সচিত্র গল্প সাজে।

ব্যক্তিগত কথা গলাদ্ধকরণে বুকে হাঁফ ধরে, কণ্ঠ রোধ করে,

রসে বসে থেকে যারা আয়েস করে  গল্প শোনে

তারা কোনো দায়িত্বের আওতায় পড়েনা, শ্রোতা হয়েই থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...