তোমায় চাই শুধু নিরবে

প্রতাপ : অনলাইন-৪৫

              । মাম্পী দাস ।

তোমায় খুঁজি আমি গল্পের মাঝে।

তোমায় দেখি আমি কবিতার সাজে।

কে বলেছে হৃদয়কে তোমায় এত ভালোবাসতে?

তোমায় খুঁজি আমার সকল সুখ-দুঃখের মাঝে।

তোমায় দেখি আমি রাজার সাজে।

পর্বত আরোহণ করে, সমুদ্র পাড়ি দিয়ে, 

হৃদয় এসেছে তোমারই কাছে।

মন্দিরের ঘণ্টা শুনি তোমার কণ্ঠে।

সে শব্দে হৃদয়বীণা কেন বেজে ওঠে?

তোমার ভালোবাসার টুকরোতে

সাজিয়েছি আমার মন্দির।

জানি না কিছুই আমি, সব অজান্তে।

স্পর্শে নয়, অস্পর্শে; রূপে নয়, 

অরূপের জগতে খুঁজি তোমায় বারে বারে।

কেন হৃদয় খুঁজে বেড়ায় তুমিহীন তোমাকে—

ভাবনার জগতে, এক মনোমুগ্ধকর আবেগে?

হৃদয় তোমায় খুঁজে পায় ঋতুর পরিবর্তনে,

প্রকৃতির নন্দনকাননে।

কত কথা বলে যাই কবিতার লাইনে।

তোমায় বুঝতে দিই না, হারানোর ভয়ে।

অতিপ্রিয় তুমি আমার, অতিপ্রিয় থাকবে।

তাই কত যে আবেগ রাখি সংগোপনে।

শুরু থেকেই জানি আমি তোমায় পাব না বলে।

তবুও আগলে রাখি হৃদয়ের কুঁড়েঘরে।

তোমায় চাই শুধু নিরবে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...