সঙ্গম সময়

প্রতাপ : অনলাইন-৪২

                । সন্দীপ সাহু ।

রূপনারানে নিশিপদ্মর পাপড়ি খুলে এলে

আকাশ থেকে তারা খসে মাটি হয়

মাটি, মাতৃদুগ্ধ চাঁদ-ঘ্রাণে সারদা বিগ্রহ 

বিগ্রহে গঙ্গা মাথা ছোঁয়ালে রামপ্রসাদ গেয়ে ওঠেন


একটা ছিপ নৌকা মাঝ নদীতে চাঁদ-ছবিতে

স্থির দাঁড়িয়ে থাকে রামপ্রসাদী সুরে মিলে মিশে 

আকাশ রূপনারান অভেদে পরস্পর পরস্পরের

গভীরতায় চান করে, ডুব দেয়, সাঁতার কাটে


রাত-পরী জাদুদণ্ড হাতে হাজির হয় ওই সঙ্গম-সময়ে

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...