প্রতাপ : স্বপ্ন, সংগ্রাম ও স্বাতন্ত্র্যের পথচলা

প্রতাপ : অনলাইন-৫৭

। মমতা চক্রবর্তী ।

"প্রতাপ" পত্রিকার আত্মপ্রকাশের মূলে রয়েছে প্রান্তিকায়িত হৃদয়ের স্পর্ধিত উচ্চারণ। ২০১২ সালের ৩০শে ডিসেম্বর এক টগবগে তরুণের দূরদর্শী চিন্তা-চেতনা ও স্বপ্ন নিয়ে "প্রতাপ"-এর জন্ম।

"প্রতাপ": সমাজ ও সাহিত্যের প্রতিভাস কোনো একক স্বপ্ন বা আশার প্রতীক নয়, বরং অদম্য, প্রতিস্পর্ধী সামূহিক উচ্চারণের নাম।

প্রায় পনেরো বছরের নিরন্তর পথচলায় সমাজ ও সাহিত্যে নিজস্ব অবস্থান ও স্বাতন্ত্র্য উজ্জ্বল কবি-সম্পাদক শৈলেন দাসের "প্রতাপ"।

"প্রতাপ"-এর আত্মপ্রকাশের মূলে প্রান্তিকায়িত সমাজ ও নবীন লেখকদের প্রাধান্য দেওয়ার কথা ঘোষিত হলেও ক্রমে বিস্তৃত পরিসরে পরিব্যাপ্ত আমাদের সবার প্রিয় সমাজ ও সাহিত্যের প্রতিভাস "প্রতাপ"; আর এখানেই বাস্তববোধসম্পন্ন, লড়াকু, হার না মানা সম্পাদক শৈলেন দাসের কৃতিত্ব।

"প্রতাপ" পত্রিকার মধ্য দিয়ে সম্পাদক একদিকে যেমন প্রবীণ, প্রতিষ্ঠিত, জনপ্রিয় লেখকদের সঙ্গে নবীন লেখকদের সৃষ্টিকে তুলে ধরেছেন পরম যত্নে ও মমতায়, তেমনি নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ এবং আঞ্চলিক ও বিশ্বসাহিত্যের বিভিন্ন ঘটনা-পরম্পরা সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তুলতে সচেষ্ট হয়েছেন।

সম্পাদকের অনমনীয় এবং অপরিসীম পরিশ্রমের ফলে "প্রতাপ" আজ সাহিত্যক্ষেত্রে একটি জনপ্রিয় নাম। উত্তর-পূর্বাঞ্চলের সীমা অতিক্রম করে "প্রতাপ"-এর জয়যাত্রা অব্যাহত থাকুক "বসুধৈব কুটুম্বকম"-এর চেতনা নিয়ে...

অনলাইন ও মুদ্রিত সংখ্যার যুগলবন্দিতে মানুষের প্রাণের ভাষা সমুজ্জ্বল হয়ে উঠুক "প্রতাপ"-এর প্রতিটি পাতায়।

"আমরা বিশ্বাস করি, আগামী দিনেও আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, আরও বিস্তৃত পরিসরে, আরও গভীর অনুভব নিয়ে। ... আমরা এগিয়ে যেতে চাই নতুন স্বপ্নের পথে ..."

(প্রতাপ: ১৯তম মুদ্রিত সংখ্যার সম্পাদকীয় থেকে নেওয়া)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...