নাটক

প্রতাপ : অনলাইন-৪৬

    । শমিতা ভট্টাচার্য ।

এই সংসার একখানা মঞ্চ

এখানে নিত্য নাটকের আয়োজন

আজ যাঁরা অভিনেতা, অভিনেত্রী

কাল তারাই আবার দর্শক হয়ে

নাটকের মজা লুটেন

 ট্র্যাজেডিতে কাঁদেন, কমেডিতে হাসেন

ষড়যন্ত্রে ক্রোধের আড়ালে কতকটা শিখেও নেন

তারপর ....

তোমার নাটকের শেষে সব ঝেড়ে নিজের বাড়ি ফেরেন

হয়তো পরদিন তুমি তার সংসারের নাটক দেখো

এই পরের দুঃখ সুখ প্রেমের কথা,

কিছু কিছু অস্পৃশ্য ব্যথা আমরা অজান্তে ...

আপন করে নেই, দর্শকের দাবী সে-ই,

নিজেকে হারিয়ে অন্যের নাটকে সে খোঁজে

কাকে খোঁজে?  প্রিয় প্লট হলে নিজেকেই ..।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...