আমাদের বাবা

প্রতাপ : অনলাইন-৫৭

            । সুজিতা দাস ।

বাবা আমাদের পথের দিশা।
নিমিষে কেটে যায় দুর্বলতা, ভয় আর খারাপ নিশা।
হাতে ধরে দেখিয়ে বলেন, 
সদা সত্যি বল আর সামনে এগিয়ে চল।
বাবা আমাদের সকল সাহস-বল।
ভোরের আলো, পুবের রবি।
সাতরঙা রামধনুর ছবি।
বয়ে চলে নদীর জলের ঢেউ।
আমাদের বাবা প্রিয় বাবা, তাঁর মতো নয় কেউ।
আমাদের নিয়ে ভাবনা-চিন্তা সব,
মন জুড়ে সাতরঙে সাজানো উৎসব।
বাবা আমার কত আপন, হয় না কখনো জানা।
দূরে এসেছি বুঝতে পেরেছি, বাবা কেমন মায়া।
বুক জুড়ে, প্রাণ ভরে কত আদর, স্নেহ, মায়া।
আমাদের বাবার কাছে পাই ঠান্ডা শীতল ছায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...