মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

তোমার জন্য কিছু প্রশ্ন



।। সুশীল দাস ।।


কিছু প্রশ্ন বার বার

মনকে টেনে নিয়ে যায়

তোমার কাছে।

ভাল তো বেসে ছিলে

কিন্তু ভুল বুঝছো অনেকটা

তাই ভীষণভাবে জিজ্ঞেস করার ছিল

কিছু প্রশ্ন তোমাকে।

কেন চলে গেলে?

আমি কি এতটাই খারাপ ছিলাম?

সেগুলি প্রশ্ন অনেক দিন হয়ে গেছে

আনসিন হয়ে পরে আছে

তোমার ওয়াটসআপ নম্বরে।

তুমি কেন কথা রাখনি?

ভুলে যদি যাবে

তাহলে কেন এসেছিলে?

এ সব প্রশ্ন আজও

স্ট্যাটাসের জায়গাটা ছাড়েনি।

কেন করেছিলে প্রমিস?

কেন দেখিয়েছিলে রঙিন স্বপ্ন?

মনের মধ্যে শুধু এইগুলি প্রশ্নই

বার বার উতলে উঠে

তোমার জন্য ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...