খুলে রাখি টংঘর মুদির দোকান
আমাদের গ্রামে…
বসে থাকি
তেপথী পথের মোড়ে
চেয়ে চেয়ে দেখি
ফুটে থাকে জারুল হিজল
ধানগাছ গর্ভবতী হয়
বৃষ্টি নামে
বৃষ্টি ধরে
খালগুলি নদী হয়ে ওঠে…
আমি বড়ো ব্যবসায়ী লোক
খুলে রাখি টংঘর মুদির দোকান
তোমাদের খালপাড়ে আমাদের গ্রামে।

দারুণ দারুণ
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভালো লাগলো। বরাবরের মতোই।
উত্তরমুছুন