। রূপালী দাস ।
আস্ত একটি গাছ কেটে করে নিল কাঠি,
এটা কী হচ্ছে, আরে বুঝতে রয়েছে বাকি?
হাজার হাজার অট্টালিকা গড়ে উঠছে নিমেষে—
এটাই হচ্ছে সত্য এখন, চমকে ওঠার কী আছে!
হোঁচট খেয়ে পড়ে গিয়ে ছবি তুলছে খুশি মনে,
হাসপাতালে না গিয়ে আগে পোস্ট করছে মোবাইল ফোনে।
বইপুস্তক আজ মারা যাচ্ছে—
করছে না কেউ হাহাকার।
সঙ্গে আছে মস্ত বড় যন্ত্র এক,
জ্ঞানের আর আছে কী দরকার?
বনজঙ্গল ধ্বংস করে এগিয়ে যাচ্ছে এই পৃথিবী,
চলতে হবে না পায়ে হেঁটে আর—
আবিষ্কার হয়েছে যত যন্ত্রপাতি।

“কবিতাটি শুধু পড়া নয়, যেন অনুভব করার মতো। রূপালীর ভাবনার গভীরতা সত্যিই প্রশংসনীয়।” এগিয়ে যাও রূপালী❤️
উত্তরমুছুন