না বলা কিছু ভাবনা ও কথা

প্রতাপ : অনলাইন-৪২

                  । মাম্পী দাস।

একদিন আমিও জমিয়ে রেখেছিলাম

অজস্র কথা ও কতো কতো সাজানো ভাবনা।

শীতের শুষ্কতায় খসে পড়া মোটা হলদে পাতার মতো

ঝরে পড়েছে সাজানো সকল ভাবনা, কতো না বলা কথা, 

গাদি গাদি ভাবনার পাহাড় শৈশব থেকে যৌবনে

আর যৌবন থেকে বার্ধক্যে পাড়ি দিয়ে

কোথা থেকে কোথায় হারিয়ে গেছে।


রূপালী ঝকঝকে কুয়াশার বিন্দুকে পিপাসু সূর্য যেভাবে চুষে নেয়

ঠিক সেভাবে এই সকল ভাবনাকেও বিষন্নতায় চুষে নিয়েছে।

ভাবনার ঘরে জমে রয়েছে কুয়াশায় ভেজা রাত্তিরে

পথের ধারে জ্বলন্ত কাঠের উষ্ণতার দুই পেয়ালা চায়ে চুমুক।


ব্রডগেজের পাশে অন্ধকার লম্বা নির্জন সড়ক

মাঝে মাঝে মিটিমিটি বাতি

তাকে নিয়েও ছিলো কিছু কথা যা বলা হলো না

আর কখনো হবেও না।


একদিন আমার সাজানো ভাবনা ও না বলা কথাগুলো

ছিল ন্যাস্টারশিয়ামের মতো ঝলমলে‌,

যা আজ পড়ে আছে নীরব নিরালায়

হৃদয়ের মণিকোঠার কোনো এক কোণায় পরিত্যক্ত অবস্থায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...